প্রকাশিত: Mon, Jan 23, 2023 9:12 AM
আপডেট: Thu, Jul 23, 2026 11:01 AM

বঙ্গবন্ধু হত্যায় নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিশন গঠনের রুল

মাজহারুল ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নেপথ্যে কারা ছিলো তা তদন্তে কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন। বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।  মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে। 

গত ২৫ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস। পরে এ রিট শুনানি করতে ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও সময় চায় রাষ্ট্রপক্ষ। তা নাকচ করেন আদালত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব